লুৎফা শাহিন
শালিক স্বভাবের মন নিয়ে বসে আছি তেঁতুলতলায়
তেঁতুল তত্ত্ব ভুলে আলোর সংসার ভাঙি—
আজকল বেশ অন্তরঙ্গ আসুখ পুষে রাখি মনে
আজকাল অন্ধকারের চিকিৎসা হয় না চেতনার আলোতে
শালিক স্বভাব আমার অন্ধকার বোঝে না
শালিক স্বভাব আমার আলো জানে না
তেঁতুল গাছ বড্ড অভিমানে আমার ছায়াকে সরিয়ে নেয়
ধ্রুপদি বাতাস আমাকে বাউল বাহাস বানায় সন্ধেয়!






এখানে আপনার মন্তব্য রেখে যান