বর্ণালী কোলে
দুপুর অরণ্য থেকে
ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে
বিষ পিঁপড়ে
চোখের পাতায় যন্ত্রণা, আঠার মতো ব্যথা
কে যেন লাঠি দিয়ে পেটাচ্ছে
ল্যাংটো হয়ে দাঁড়িয়ে
বসু বাড়ির পঞ্চাশ বছরের আধপাগলা লোকটা
মাছের ডিমের বড়া চুরি করে খাওয়ার অপরাধে
ওর ভাই, ভাইয়ের বউ বাড়ি থেকে বার করে দিয়েছে
এই জীবন, এই পোকায় ধরা রোদ্দুর
আমি লিখি কীভাবে!






এখানে আপনার মন্তব্য রেখে যান