আযাদ কালাম

একদিন সব চলে যাবে পরমে। থরে থরে সাজানো পানি মিশে যাবে পানিতে। আকাশে উড়বে পাখি মেঘের পালকে। গাছের খাদ্য হবে মাটির প্রোটিন পোকাদের পরম আদরে। সবটুকু নুন সাথে নিয়ে বয়ে যাবে নদি

মানুষ থমকে দাঁড়াতে চায় অজানা দ্বিধায়। কিছুদিন পর অনুজেরা বিভোর হবে সহপাঠীপ্রেমে। ভ্রান্তি বিলাস টিকে থাকে ক্ষণকাল। তুমি আর আমি বাতাস হবো দেখে নিও

বিলীনানন্দে তুমি মাছ হলে আমি জল


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending