মাশূক ইবনে আনিস
কীসের এমন ঈদ আয়োজন
গাজারশিশু ইরানশিশু ভূখা,
যুদ্ধে এখন মানবতা ভূলুণ্ঠিত
ধর্ম যেনো মারণাস্ত্র—
ধর্ম-এখন যুদ্ধ-নামের ধোঁকা।
সৌদিনামে’র দেশের-বৌদি
খাচ্ছে যখন দুম্বা-পোড়া মনের মতো,
মার্কিনী’রা মারছে মানুষ
দুনিয়া-জোড়ে অবিরত।
এই’টা কীসের ঈদের উৎসব দুনিয়াতে আজ,
মরছে শিশু-সন্তানেরা অনাহারে
নেই-যে কারো’র লাজ!
কোথাও নেই প্রতিবাদের মিছিল মিটিং,
নিউজ করে মিডিয়ারা মিথ্যে সবই— করছে চিটিং।
ঈদকে আমি ঈদ ভাবি’নে তাই,
জাগুক বিবেক মানুষগুলোর চাই…






এখানে আপনার মন্তব্য রেখে যান