আতিকা হাসান

‘দাস্তাম্বু’ দিনলিপির পৃষ্ঠায় যখন ব্যস্ত
মির্জা গালিবের চৌকস কলম,
ঠিক তখনই অস্ত যাওয়ার পথে
মোগল সাম্রাজ্যের সহস্র বছরের শৌর্যবীর্য!
টালমাটাল সিংহাসনে উপবিষ্ট
‘তৈমুর লং’ এর উত্তর পুরুষ,
কপালে খোদিত বহুমুখী চিন্তার ছাপ।
নন্দনচিত্র হেরেমের বিষণ্ণ বাতাস
ছুঁয়ে যায় বাংলার নবাবী মসনদ!

ক্লান্তিকর বিদেশ সফর শেষে দাম্ভিক ‘মধুসূদন’ মাত্র নামলেন কপোতাক্ষ নদের ঘাটে,
জন্মমাটির গেয়ো গন্ধ বিভায় হেরে গেল
বিলেতি ‘জেসমিন’
তবুও,ভ্রু-কুঁচকে মনের প্রশান্তি
লুকানোর প্রাণপণ চেষ্টা।
পাছে হেয় হয় গর্বিত গ্রীবা।

আসানসোল রুটির দোকানে রুটির পোড়াগন্ধー
ক্ষুধাকে জাগিয়ে তোলে অহর্নিশ
আগুন উত্তাপে কাব্যচরণ ঠাঁই নেয়
মস্তিষ্কের চোরাকুঠুরিতে।
নবছন্দে ভাসে তিনপ্রহর অন্ধকার।

গালিব বনাম নজরুল-দ্রবীভূত
সাকিতে, জন্মভূমে, রুটির বেলানিতে!
গতিময় যুগ বিমোহিতー
গজলের তানপুরা তরঙ্গে
অমিত্রাক্ষর ছন্দে
নার্গিস বনে; বিদ্রোহী কবিতায়!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending