জয়তী দাস

দেয়ালের দিকে ঠেস দিয়ে জ্বলে আছে মোমবাতি 
কতগুলো সন্ধ্যা পার হয়ে গেলো ছায়াদের ঘরে। 
চানাচুরের বিচ্ছিন্ন টুকরো মুখে পিঁপড়েরা বেঘোরে ঘুমায়…. 
এ পর্যন্ত থাক —
শোকসভা মুলতবি রাখা যাচ্ছে না কিছুতেই 
অথচ শীতকালও পারছি না বলতে
কনকনে ঝঞ্জাট, উত্তরে বেশ সাজা পেয়েছে গুম ঘরে। 
মিউজিয়ামে ঢুকে পড়েছি টিকিট কেটে 
হাত নেই ছাপ আছে, মানুষ নেই হিরের আংটি আছে, 
দুই প্রতিমূর্তি- অশ্বের পিঠে মানুষ, বোবা তলোয়ার উঁচিয়ে আছে, 
ফিসফিস করে সেই সন্ধ্যায় ফিরে তাকাবো একবার.. 
দেখবো বর্তিকার নীলাভ আলোয় 
হাসির ফোয়ারা উঠেছে, 
ছায়াদের ঘরে জমে উঠেছে উৎসব


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending