সাইফুল্লাহ মাহমুদ দুলাল

একদিন ঠমক-চমক থাকবেনা।
চোখের ভাষা, আঙুলের ভাষা-
শামুকের মতো, কচ্ছপের মতো নিজের ভেতর আত্মগোপন করবে
ঘুমঘর হাউজে
পালাবে ক‍্যাঙ্গারুর পাউচে!

খুঁজবে দিনের গুহা, মধ্যাহ্নের যোনিগর্ত-
খুঁজবে রাতের গন্ধঘাম, ভেজা-ভেজা ছায়া,
আদ্রতা, মেয়াদোত্তীর্ণ সেঁতেসেঁতে শ‍্যাওলায় সংসার পাতবে
ইঁদুরের অস্থিতায়
তেলাপোকার মতো, কেঁচুর মতো, বিচ্ছুর মতো,
শতপদীর চরিত্রে
ধীরে ধীরে মাটির প্রাণী হবে। মিশে যাবে মাটিতে।

পাতার আড়ালে
গাছের কোটরে
পেঁচা বা বাদুড়ের অঅনুদিত জীবন
যাপন করবে পাথরের নিচে, নির্বাসিত নর্দমায়।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending