মুজিব ইরম
মানুষ গোলাপ গ্রামে যাবে
চা বাগানে যাবে
যাবে শাপলা বিলে
লালপদ্ম ঝিলে
শিমুল বাগানে
লালাখালে
সাদা পাথরের জলে
রাতারগুলে
জলেস্থলে
পাহাড়ে পাহাড়ে…
কোথাও যাবো না আর
আলুক্ষেতে বসে বসে বিকাল দেখিবো
সূর্য নামিবে ধীরে
কাঁধে তুমি রাখিবে তোমার কাঁধ
মরমিয়া খোঁপা যেন ভেঙ্গে ভেঙ্গে পড়ে…
পৃথিবীতে ঘুরেফিরে আসে যেন এই শীতকাল
তুমি আমি দোঁহে মিলে
দেখিবো আনাজ ফুলে নামিছে বিকাল।






এখানে আপনার মন্তব্য রেখে যান