আসমা অধরা
চড়ুই উড়তে দেখলেই আঁকছো গুলতি ও ঢিল; গাধার মতো নড়ে উঠছে তোমাদের কান। কতল পবিত্র বলে, পানির খোঁজে কাঁপছে দুটো চোখ! ত্রাহি চিৎকার, ওড়ার কোশিশ; পাখনা নেই, নেই উড়ান। অথচ পবিত্র কতলের পর, হুরের ডানা পাবার আশায় ছাল ছাড়ানো বাদামের জেল্লায় চকচকে হয়ে উঠেছিল গালের চামড়া!
গড়িয়ে আসছে কিছু হাত ও পা কাটা মানুষ। দৃষ্টি জুড়ে হিংস্র থাবা ও ছোবল। যে হাত জুড়ে বিজয় প্রতীকের মতো গুলতি ছোড়া ছিলো, সেখানে ঘামের মতো বয়ে যায় তেলের নহর। বুক থেকে হৃদপিণ্ড ছিড়ে পড়ে গড়িয়ে যাচ্ছে পেটের দিকে।
তখন, বিস্ফোরিত চোখে তোমার উড়ে বেড়ায় স্বর্গের হুর…






এখানে আপনার মন্তব্য রেখে যান