রুবি আফরোজ
স্বাধীনতা ভাষাগুলো হারিয়ে ফেলেছি
তাই নির্জন বারান্দায় একা ধূসর অগ্নি সন্তাপের
জলঘরে স্বপ্ন দেখি-
গন্তব্য কোথায় আমাদের?
দীর্ঘশ্বাসগুলো রাতের ছায়াবৃষ্টি হয়
এই বৃষ্টিগল্প জীবনের অমীমাংসিত সাজানো রাত্রির
ঐশ্বর্ য অগোছালো স্তব্ধ করে তছনছ করে দিচ্ছে
তাই পুরোনো অসুখে ভালবাসি স্মৃতির দেয়াল!






এখানে আপনার মন্তব্য রেখে যান