নিরঞ্জন হীরা
হারিয়ে যায় কত শত সহস্র ধুলি মাখা বিকেল রয়ে যায়
দগদগে ক্ষত যত আর ছোপ ছোপ রক্তের দাগ লেগে থাকে
চেতনার ব্যালকনিতে স্বার্থের দমকা বাতাসে উড়ে
ঐতিহ্যের জয়ধ্বজ্বা আর কোকিল সভ্যতার আড়ালে
ঘুমিয়ে যায় দিগন্ত নাম না জানা কোন নির্জন উঠোনে
তবে রক্তে মাতম ধরায় অগ্নিঝরা মার্চ এখনও
বাতাসে বাতাসে শোষণের নাগপাশ ভেঙে চুরমার করে
ছিনিয়ে আনে এক মুঠো সোনালী সকাল
আর মুক্ত বায়ুমণ্ডল আমরা খুঁজে পাই
শেকরের ঘ্রাণ, গেয়ে উঠি জীবনের গান…






এখানে আপনার মন্তব্য রেখে যান