লুৎফা শাহিন
ফিরে যাচ্ছে রোদে নোয়ানো নতজানু চোখ
জলডাকা ভোরে ভাসছে মননতলা
একাত্তরে ভিজে থাকা মেয়েটি বৃষ্টিপাড়ায়
নদী হয়ে যায়
বিপুল ছিটিয়ে দেয় কুয়াশা জ্যোস্নায়
উদ্বাস্ত র্দীঘশ্বাসে বাসনার সংসার-বৃক্ষবিনাশী
রাত্রি প্রহর এবং রুপসীজল ভেসে যায়
এই বাতাসে উড়ে যাচ্ছে দুপুর উড়ে যাচ্ছে সবুজ
একাত্তরে রোদে ধোয়া সেই মেয়েটি আঁধারভেজা সাগর
ফিরে যাচ্ছে স্বদেশের পাখি আগুন
ফিরে যাচ্ছে বেদনার বধ্যভূমি….
আর মেয়েটির চন্দ্রবতী অভিমান!






এখানে আপনার মন্তব্য রেখে যান