আযাদ কালাম
বাতাস কথা বলবেই। অপ্রতিরোধ্য গতি তাকেই
মানিয়ে যায়। তার অদৃশ্যময়তা দারুণ মুগ্ধকর,
বর্ণহীনতা নয় চরিত্রহীনতা, শীতলতাও নয়
ক্রোধহীনতা। খড়কুটোর তুচ্ছতায় ভেসে যায়
মহাজগতের খেয়ালি স্রোত
বাতাসের সর্বত্রগামিতা জলের মতো স্বচ্ছ। মিথ্যে
নাটকের শুমারিতে মত্ত হয় না কখনো। এই গ্রহের
আত্মকলহপ্রিয় একটি উন্মত্ত প্রজাতি বাতাসের গন্ধে
বার বার বিপথে চলে যায়
বাতাসের স্বপ্নবীজ অন্তহীন





এখানে আপনার মন্তব্য রেখে যান