মাজহারুল ইসলাম সরকার
অনেক স্বপ্ন নিয়ে একদিন তুলনাতীত
অমূল্য মূল্যে কষ্ট করে কেনা স্বদেশ জীবনের
বিনিময়ে পাথর কেটে ঝড়তুল্য ঝরণা ঝরানো
স্বপ্ন ছিলো স্বপ্নের শরীর জুড়ে স্থির মাটির গন্ধে
মাদকের মতো প্রেম ঘরে ঘরে মানবতা চাষ
উঠোন জুড়ে ভালোবাসা ভরা পরিবর্তিত
পরিপূর্ণ পৃথিবী এক সমতলে ‘কল্যাণ সমাজ
”সত্য সভ্যতা’ স্বপ্ন ভরপুর কল্পসিঁড়ি ধর্মনিরপেক্ষতা
মূলনীতি আকাশে উড়া আনন্দঘুড়ি
দেশের মাটি এখন তোষণ খামার ভ্রষ্টামি আর
নষ্টামির কালো কার্পেটে চাষ হয় নীতিহীন রাজনীতি
প্রতারণার গণতন্ত্র চিলের নখ অনৈতিক লোভ অবৈধ
লাভভোগ-পাপে পূর্ণ কুমিরের দাঁত ক্রীতদাসের দাসত্ব
নিছক ভোট দানের মধ্যে সীমিত
কোলের শিশু ভোলানো গণতন্ত্র কালো কাপড়ে
মোড়া কারাগার মাথা থেকে পা পর্যন্ত আঁধার






এখানে আপনার মন্তব্য রেখে যান