ফরিদুল আজাদ মিলন
ওটা আর নেই হারিয়ে যাওয়া ছোট্ট নদি—
এসেছিল হো-হো করে তেড়ে নিজ স্রোতের ভেলায়
কুকুরপর্বপরা সাঁতার ত্বরণে ছুটা দখিণা
আজ শুধুই মরুতৃষ্ণার বালিহারপুর
হঠাৎ কড়াপড়া বহুদিন গততে চৌকাঠে থাবার আঁচড়
ভেজানো দরজা খুলতেই সেই-সে কুকুর লাফিয়ে বুকের উবুতে
তীব্রচাটনে গাল চেটে মাখালো আদরলালা
আহারে কাকপুরুষের নদি বুঝেনাতো
লালা ও থুতুর ফারাক— অভিন্ন কিছু কি
গাঁয়ের গল্পেরা মরেপুড়েছাই ভষ্ম হয়ে উড়ে—
সে এলো এক প্রেয়সী ধুতুরাকুকুর শিশিরদূর্বা ঘেঁষে
যোনিবতী যৌবনা গর্ভসঞ্চারী প্রসবের নিগূঢ় গাঁথা
মাতৃধাঁধানো বিক্ষোভ ভরসাহীন চুমুতে ভর করে
গ্রাসব্যচয়ন কহে তুই শালা জিগোলো ছিলি
আদিমপরাগ পাথুরে প্রেমকাহাবত ঊষরদিশান
প্রসব-প্রাঙ্গনে আগাছার কীটাচরণ খেঁকিতাপ
নদিরা কাহিনী লিখে রাখে জলকোলাহলে
জলের স্বভাব বাষ্পকঠিনতরলে
বুঝলে নদি হতে হয় নদিগর্তোই বৃষ্টির বাড়ি






এখানে আপনার মন্তব্য রেখে যান