সাদিয়া নাজিব

আমার কাছে আসলে কিছুই থাকে না
শেষ বিকেলের আলো
মন্দ্রীত ক্যানভাস
শেষ পাড়ানির গান
কিংবা নিম হীজল তুলসী!
মায়াবতী জ্যোৎস্না ফিঁকে হতে হতে
যখন ধুসর
তখন বুড়ো শালিক ডানা ঝাপ্টায় বারান্দায়
এইসব আজগুবি ভাষা, বেহিসাবি প্রেম
মুলত আদিমগন্ধ মাখা
এদের কিছুই আমি ধরে রাখতে পারিনি
বাতাস বের হয়ে যাওয়া বেলুনের মতো
কিছু পথ উড়ে মুখথুবড়ে পড়া এক বুড়োবৃক্ষ ছাড়া
আদতে আমি কিছুই না
একটি শূন্য গর্ভ
একটি ব্যর্থ জনম।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending