পিয়াস মজিদ
সন্ধ্যা হতে না হতে
ডুবেছে শরীর
সূর্যের আগে।
নিজ নিজ
ছায়া তুলে রাখো
আজকের মতো,
তারাক্ষতে ছাওয়া আকাশ
আমাদের ঠোঁটের চেয়ে
নয় বেশি অধরা।
দুনিয়া গরাদখানা,
কোথাও তো
দেখি না কোনও
প্রেমখাটা আসামী।
সকাল হতে না হতে
ভালো করে গুনে দেখি
পাখি ডাকছে ঝাঁকে ঝাঁকে
নাকি অনন্ত একাকী?






এখানে আপনার মন্তব্য রেখে যান