শুভদীপ রায়

যখন তোমার বুক ভেসে যায় প্রেমখিদেতে
আমি তখন একলা যুবা পলাশ কুড়োই, মৌনঅসুখ

যখন তুমি ভাবনা ওড়াও কৃপণ চোখে
আমি তখন গাইছি দ্যাখো নবীন পথিক, আরশিনগর

তোমার কাছেই খুঁজছি আজও চন্দ্রপরাগ
এবং রসের গহন ভাষা,
নেশায় নেশায় কাঁপছে যে ঠোঁট,
যৌনদ্যুতি

তবুও প্রলাপ সঙ্গী আজও ভুলের বসত
এই দ্যাখো এই আঁকছি কিছু ফাগুন আলাপ
নরম নাভির বলয় ঘিরে ইতস্তত
খামচে ধরা বসন্ত সুখ …

বসন্ত সুখ …
বসন্ত সুখ …


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending