ফারহানা ইলিয়াস তুলি

সাতই মার্চ এলেই বাংলার ভোরগুলো
উজ্জ্বলতর হতে থাকে,
একটি ভাষণ কিংবা একটুকরো
মাটিকে আলিঙ্গনের ক্ষণ
প্রতীক্ষা করে একটি স্বাধীনতার।

সতেরোই মার্চে জন্ম নেয়া পিতা,
জেগে ওঠেন বিশ্বময়,প্রজন্মে প্রজন্মে-
উচ্চারিত হতে থাকে তাঁর নাম,
শিশুরা উৎসবে মাতে, এঁকে রাখে তাঁর ছবি।

পঁচিশে মার্চের কালোরাত,
অথবা হায়েনাদের সার্চলাইটের অন্ধকারে
ডুবেছিল যে বাংলা,
তা ছাব্বিশে মার্চেই রূপ নেয় আমাদের
স্বাধীনতা যুদ্ধের স্ফূলিঙ্গে…

মার্চ আমারও জন্মমাস-
ভাবতে ভাবতে,
কয়েকটি লালগোলাপকে,
মোড়ে রাখি সবুজ পত্রপল্লবে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending