ফকির ইলিয়াস
আমি তোমাকে একটি ফুলের গল্প বলি।
আমি তোমাকে একটি পরাগের গল্প বলি।
যে গল্পটি আমার শিয়রে লিখে
রেখেছিলেন আমার মা।আর বলেছিলেন-
এই শিউলিগুলো যত্নে রাখিস খোকা!
প্রতিটি একুশে ফেব্রুয়ারি এলেই আমি
ফুল কুড়াতে বেরোই। দেখি রঙের বাহার,
দেখি বৃষ্টিতে ভিজে যাওয়া দুপুরের গায়ে
কীভাবে লেগে থাকে আমার প্রিয় অক্ষরের আলো!
সেই গল্পটি প্রতিবছর এলেই নতুন হয়।
প্রতিটি ফালগুনেই আমি বেদী বিষয়ক
কবিতার পৃষ্ঠাগুলোকে নতুন করে সাজাই।






এখানে আপনার মন্তব্য রেখে যান