শিহাব শাহরিয়ার
ইচ্ছে হলেই মুছে দিতে পারো পতাকার রং?
তাকাও তো, দ্যাখো—
রক্তখচিত পতাকায় ফুটে আছে স্বদেশের
অমিলন মুখ…
ফুটে আছে দেখো তিরিশ লক্ষ
রক্তগোলাপ
এবং লক্ষ লক্ষ মায়ের ধর্ষিতা শাড়ি…
নিপীড়িতদের নেতা মুজিবের
পতাকার মতো চিরউড্ডীন ঐ তর্জনী।
চাইলে কি সব মুছে দেয়া যায়!
মুছে দিতে পারো?
মুছে দিতে পারবে?
সাত মার্চের বজ্র ভাষণ?
অথবা ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’?






এখানে আপনার মন্তব্য রেখে যান