নাসিমা জোহা চৌধুরী
বুকের ভেতর একটা বিশাল নদী
সেই নদীটা গভীর এবং ভারী
জানো নাকি হিজলবনের পাখি
সেই নদীটা একলাই দিচ্ছি পাড়ি
যখন আমার মন খারাপের বাঁশি
একলা একা তুলে মরমী সুর
যখন সেথা পাড়ভাঙা ঢেউ উঠে
বুকের ভেতরে গর্জে সমুদ্দুর
তখনও আমি বীতশোক বরাবর
নাটাই হাতে উড়াই স্বপ্নঘুড়ি
কখনওবা জলময়ূরের ঝাঁকে
স্বপ্নবাজীর বায়না ধরে উড়ি
নারী মানেই গহিন শীতল নদী
ভাঙাগড়ায় দাঁড়িয়ে থাকে থির
নারীই দেবী বৃক্ষ এবং নদী
অস্থানে সে নত করে না শির






এখানে আপনার মন্তব্য রেখে যান