সুকুমার মণ্ডল

দুর্ঘটনা কবলিত ট্রেনের মতো পড়ে আছে এই লম্বা পরিত্যক্ত পথ। পথের দু’পাশে দরজা-জানালা সব ভেঙেচুরে গেছে। একদা এখানেও সূর্য উঠেছিল, এখন যদিও ভয়ানক রাত। আমরা কয়েকজন স্মৃতিভ্রষ্ট সহযাত্রী কোনোরকমে বেঁচেছিলাম। কেউ কাউকে চিনতে পারিনি বলে না-সুখ, না-দুঃখ, কথাও বলিনি। শহরের মিথ্যা যানজট, স্টিমার ও রোবটের বিকট শব্দে ওষ্ঠাগত প্রাণ, সহযাত্রীরা সব ধোঁয়া ও শ্মশান পেরিয়ে চলে গেছে বিগতজন্মের ছোটো ছোটো গাঁয়ে। মনে হয়, মৃত্যুর ঠিক আগে দিঘিজলে শালুক ফুটেছে, ওই।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending