কামরুজ্জামান গোপন
রোদের মুড়ি মুখে শস্যের গহর প্রান্তর
বাতাসের নিঃশ্বাসে ভাসে
ঋতুর রক্ত ঝরা ঋণ সুদ-সন্ধ্যায়
আর্তনাদের হাতে বন্দি বেহুলা সংসার
কিস্তির কোলাহলে ফেনা ওঠে লোকায়ত লক্ষ্যির মুখে
দ্বান্দ্বিক দরজা হতে রাস্তা যতদূর
বালির বেদনায় নদী আজ আহত রোদনপুর-
শুন্য ও সবুজের সহজিয়া সম্মিলনে-
তোমার কটি মহলে মেঘলা মদির মুদ্রা নাচে-
তামাদি দেহ থেকে কত ছিটমহল খসে গেল
প্রত্ম-প্রতিমা ঘেটে খুঁজি সংস্কৃতির রৌদ্রদগ্ধ বিভূতি
মাটির মানসাঙ্ক মিলাই অরক্ষিত হাড়ের হাশরে






এখানে আপনার মন্তব্য রেখে যান