মাশূক ইবনে আনিস
স্বাধীনতা আজ লজ্জিত বড়
বাঙালির হাতে পড়িয়া,
স্বাধীনতা আজো আসেনি-কো-দেশে
তিরিশ লক্ষ মরিয়া।
শত্রু সকলে চানতারা চায়
পতাকা’র মাঝে দেখতে,
হুমকি দিচ্ছে রাজাকার সবে
দেশটাকে নিয়ে লেখতে।
হারামজাদা’রা বদরের পাল
আল শামসে’র বাচ্চা,
সংসদে ব’সে খাচ্ছে সকলে পাকিস্তানে’র লাচ্ছা।
এইসব দেখে ঘৃণা-ও-লজ্জায়
কোথায় লুকাই মুখ,
স্বাধীনতা তাই আমার কাছে
স্বজন হারানো শোক।
বাংলাদেশে’তে পাকিস্তানে’র পতাকা উড়ায় যারা,
আবারও যুদ্ধে বংশসুদ্ধ
পরাজিত হবে তারা।






এখানে আপনার মন্তব্য রেখে যান