সাইফুল্লাহ মাহমুদ দুলাল
অণুবীক্ষণ দিয়েও কোথাও পেলাম না
ইতিহাসের কানিকোনায়, চিপাচাপ্যায়, অলিগলি, গুহা-গর্তে,
বাটিচালানে, চুলচেরা অনু-সন্ধানে।
.
উজানভাটির ভেলায় ভাসানো এলো জলঘাটে…
রাজপুত্রের চোখের সূঁইকাঁটা খুললো কাঙ্কন দাসী
কাঁদে কাজল রেখা।
.
আমরা দাসত্ব করি কাঙ্কন দাসীর
আমরা কাজল রেখাকে কবর দিয়েছে রূপকথার ইতিহাসে,
ভাসিয়ে দিয়েছি বঙ্গপোসাগরে।






এখানে আপনার মন্তব্য রেখে যান