চৌধুরী মো. তারিক

আমি আছিয়া বেগম
সন্তান যুদ্ধে গেছে
যুদ্ধ কি শেষ হইছে
চুয়ান্ন বছরের অপেক্ষা
বুকের মধ্যে একদলা তাজা রক্ত জমাট বেঁধেছে
সরীসৃপের মত আগুনের লাল শিখায় কপাল বেঁধেছি
আমার সন্তান ফেরেনি।
রাজপথে স্লোগান শুনি দেয়ালে গ্রাফিতি লেখা হয়
বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর”
ছাপান্ন হাজার বর্গমাইলে মাথার উপর আচ্ছাদন জোটেনি
স্বামী সন্তানহীন আছিয়া বেগম এখন কঙ্কালসার নারী
খোলা আকাশে স্বপ্ন দেখি
দূর আকাশে সন্তান আমার হামাগুড়ি দেয়
স্বাধীনতা তুমি শেষ সম্বল কেড়ে নিয়ে বেওয়ারিশ করেছ আমাকে
সন্তানের স্মৃতি চিন্হ খুঁজছি তন্ন তন্ন করে
বাবাটা শুয়ে আছে কোথায় স্বাধীনতা জানো তুমি
একখন্ড মাটির ঢেলা দিও আমাকে
আমি আগলে রাখবো
এখনো তাকিয়ে থাকি সূর্য উঠবে
সন্তান ফিরবে,মা মা আমি তোমার আনন্দ,তোমার স্বাধীনতা

স্বাধীনতা, তোমার সূর্য উঠার আর কত বাকি


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending