শামীম আহমদ
সব কিছু কেনো ভুল করে ভুলা যায়-না
এই ধরুন রাজনীতি আর দেশপ্রেমের কথাই বলি
অগুলো দিয়ে কী হবে আর,যেখানে কণ্ঠ রুদ্ধ
জনতার ! বীভৎস সব মব কালচার…
এখানে মানুষ বিষ বুকে নিয়ে চলে , পিতার তর্জনী ভাঙে,করে শিরচ্ছেদ !অথচ চোখে অপার আনন্দ!
আমি সব ভুলতে চাই,কিন্তু স্মৃতি এক জেদি নাগরিক ,ভিসা ছাড়া আমার ভেতরের রাষ্ট্রে
বারবার ঢুকে পড়ে।মাথার ভেতর ইতিহাসের কাঁটা
ঘড়ির কাঁটার মতো ঘোরে ,থামে না,
শুধু সময়কে একটু একটু করে রক্তাক্ত
আমি রাজনীতি ভুলতে চাই
কিন্তু যে শব্দগুলো বুকের দেয়ালে লেখা
গভীর দুঃস্বপ্নের মতো ভেসে ওঠে ,দেশপ্রেম আর এক অদ্ভুত মানচিত্র কথা …





এখানে আপনার মন্তব্য রেখে যান