ভিড়ের গল্প

এই যে মানুষ ভিড়ের মাঝে হারিয়ে একা;
গল্প করে, নিদ্রা ভেঙে নিঝুম রাতের শূন্য তীরে, 
দাঁড়িয়ে একা; ভেবে চলে পাখি এবং নীড়ের কথা।
ভাবতে ভাবতে তৃণ থেকে গাছ হয়ে যায়,
কাটা ছেঁড়ার গল্প ভিড়ে; এই যে মানুষ স্বপ্নগুলো তাড়িয়ে বেড়ায়; রোজ অজানা ভুল বশতো!
রোজ জীবনের পৃথক সাজে নর এবং নারীর গল্প একঘেয়ে খুব! তবে পিঁপড়ে এবং মাঝির গল্প;
দাঁড় টানা কোন গুণের গল্প; মৃত্তিকা ভোর বাদুড় গল্প; 
উই ডাকা কোন গাছের গল্প; অবাক করে।
অল্প, স্বল্প, গল্প ভিড়ে, জীবন তরী গহীন জলে;
ভেসে চলে দূর পবনের মেঘের ভেলায়। 

তীব্র স্রোতে, স্রোতের ভিড়ে, মনের আগুন জলের স্নানে, শান্ত সুখের পরশ পেয়ে, নীরব হয়ে গহীন জলে নির্বিবাদে মিলিয়ে যায়; 
এই যে মানুষ একাকীত্বের সুরে কেবল হারিয়ে যায়; ফুলের মতো, ভুলের মতো, নকশীকাঁথায় আঁকা কোন ছবির মতো, মিলিয়ে যায় চাঁদনী রাতের একগুচ্ছ তারার রেখায়।

এমনি করে নিত্য কিছু ঘোরের মাঝে, হাঁটা চলা, দৈনন্দিন গল্প মাঝে রং খুঁজে নেয় নিজের মতো, আর জীবন পদ্য লিখে চলে উপপাদ্যের কঠিন ভাষায়। আবার এমনি করেই হারিয়ে যায় পাখির মতো।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

One response to “কামরুন নাহার”

  1. দারুন হয়েছে

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending