মা কোথায় তোর

চন্দ্রনাথ শেঠ

বাতাস এসে বিলি কেটে দেয়–দিন-সাতের ন্যাড়া চুলে অবিরত
মাথার উপর নীল গালিচা পেতে রাখে দিগন্তবিসারী আকাশ…
কোয়েল-দোয়েল এসে চক্কর কাটে, ‘আছি আছি আমরা মাথায়…’
অনন্ত দু-পেয়ে দু-হেতো—কেউ, সমর্থ হাত-পা-মাথা নিয়ে
ধরে নাকো হাত ; বলে না একবার, ‘মা কোথায় তোর? আয়…’
‘সুবিচার হত সবচেয়ে’ উজ্জীবনসংগীত গায় গাছ-পাতা-পাখি…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading