কথা
মোহাম্মদ ইকবাল
আমাদের কথা হয়না অনেকদিন,
মগ্ন কথা নিমগ্ন ভালোবাসায় তাপ ছড়ায় না নগ্ন কাথার ভাঁজে ভাঁজে,
নতুন কথা পুরনো কথা জংধারা কথা।
ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতেই পারে কেবল তোমাকে নিয়ে।
কথায় পিঠে কথা বসিয়ে কথার ভাস্কর্য।
অনিন্দ্য সুন্দর তোমার মুখচ্ছবি,
ঠোঁট গ্রীবা চিবুক নিতম্ব উরু।
কড়া লাল লিপস্টিক ,কপালে বড় টিপ ,হাতে মেহেদির কারুকাজ,
ঈর্ষণীয় দেহের গড়ন।
কথা হতেই পারে।
কথা হোক।
কথারা কথাকে ধরুক জড়িয়ে
চুমুতে চুমুতে দিক ভরিয়ে
কথারা কথারা ভালোবাসুক
কামনার গোলাপ তাতেই ফুটুক।
কথা হতেই পারে।
পাশাপাশি বসে,
মুঠোফোনে কিংবা মেসেঞ্জারে,
অডিও কিংবা ভিডিও কলে।
কথার নির্যাসে তুমি খোঁজো ভালোবাসার অমিয় ওম,
আমি শুধু কথার পিঠে কথা বসিয়ে তোমাকে আঁকি হৃদয়পটে…






এখানে আপনার মন্তব্য রেখে যান