ভাষা-মা
মোর্তজা খোন্দকার
বাঁচবার ত্রাসে নিত্য পরাণে শুকায় সবুজপাতা
সম্বৎসর মুখে অস্ফুট, মাতৃভাষায় “মা” !
আকুল আর্তি তবুও বন্ধ দুয়ার তো খোলেনা
চাপে চোয়াল অসাড়ে আলগা — নির্গত হয় “মা”!
গরু ও গোয়াল কবে ঘুঁচে গেছে যাক তা —
” মা” ভরসা, আর মাথায় দত্ত মনিব পাদুকা ।
আকাশ নদী ক্ষেত জল আছে সাবেক হাওয়া
মাতৃভাষায় ডাকা ছাড়া কিছুই যাবেনা ছোঁওয়া।
আমার মাটিতে পর্যটক আমি- প্রদর্শনী কার ?
দলিল ছিনিয়ে টিকিট ধরানো;
মাতৃভাষা-অধিকার!
যেমন করে দুবাহু জড়িয়ে প্রিয়াকে আপন পায়
মাতৃভাষা কি দেবেনা স্বদেশ সবার জীবিকা ঠাঁই!






এখানে আপনার মন্তব্য রেখে যান