পবিত্র মুখ
শামীম আহমদ
ভেজা কষ্টগুলো শুকোতে দিয়েছি
ফাল্গুনের রোদে।
অদৃশ্য সুখেরা যদি করে ভিড় ,জানালার কাঁচে,
ব্যথা আর আনন্দ যদি ছড়িয়ে দেয় দ্যোতনা
অন্তরের অন্ধকার বারান্দায়
তবে চলো আজ, কণ্ঠ ছেড়ে গাই
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি…
চেয়ে দেখো
ঢেকিছাঁটা চালের নরম ক্ষীরের ধোঁয়ায় ওঠে ভেসে
বাংলার পবিত্র মুখ
দীর্ঘ অপেক্ষায় কেটে গেছে
নিধানের কঠিন প্রহর।






এখানে আপনার মন্তব্য রেখে যান