কাজল রশীদ


নিঃশব্দে থমকে আছে লন্ডনের রাত,
ব্রিজের ছায়া জলে খেলছে চুপচাপ।
ফুটপথে লুকানো গল্প গুলোর হাসি,
কোনো বাতি ঝলমল করে স্বপ্নের ছাপ।
ছায়ামূর্তি হেঁটে যায় হালকা পায়ে,
প্রতিটি কোণে জমে সংগ্রামের চিত্র।
শহরের আকাশে নীরবতার কণ্ঠ শোনা যায়,
প্রতিটি বাতি যেন জীবনের কথা বলে।
রাতের নিঃশ্বাসে শক্তি জাগে ভিতরে,
অন্ধকারেও আলো ঝলমল করে চারপাশে।
শহরের নিঃশব্দ গান হৃদয়ে বাজে,
প্রত্যেক মুহূর্ত যেন আলো আর ছায়ার খেলা।
কেয়ারটেকারের ধীরে ধীরে ঘুম ভাঙা ধ্বনি,
রেস্টুরেন্টের ভাঙা হাওয়া, টেবিলের হাসি।
দুজনেই রাতের নিঃশব্দে শহরের সঙ্গী,
ছোট ছোট কাজেও ফুটে ওঠে অদৃশ্য জীবনের রঙ।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending