মোল্লাহ্ শরীফ
কান বেয়ে ভেসে যায় ভাষার শব্দ
ভাসতে ভাসতে ভাষা যেন জলজ
জল গলে যায়, ভাঙতে ভাঙতে ধুলা
ধুলি ছিটিয়ে দেয় সম্প্রদায়
দায় নেই সব শব্দের, অর্থ নেই অভিধান খুলে
খোলা দিকবিদিক শূন্য মচ্ছব রচে
ভ্রান্ত রচনা চেতনা পাল্টে ফেলে যাবতীয়
ডান-বাম পূর্ব-পশ্চিম কাঁটাতার
হাহাকার করে ফেরা সেই ঘোরের ভেতর
ঘরে ফিরে খাসা স্বপ্ন বোনা
কচুরীপানা ভেসে যাবার জায়গা পায় না।





এখানে আপনার মন্তব্য রেখে যান