
আর্য পুরুষ
তিমির তলে ঘুমিয়ে থাকা স্বপ্ন-শ্বাসে
ঘুমন্ত এক বারুদ ছিল,
সেই বারুদে রুপোর-কাঠি ছুঁয়ে দিলে তুমি।
বিস্ফোরণে রুক্ষ পাহাড় ভরিয়ে দিলে
সবুজ বনে, ফুল-পাখিদের প্রেমে গানে।
শহীদের কবর থেকে প্রেম জমেছে,
মুঠো মুঠো স্বপ্ন বাঁধি অনাদি সম্বলে নির্ঘুম আমি।
আর্য পুরুষ চিরন্তন বিপ্লবে লুট করেছ
দুচোখের তারা থেকে মান্দাস বৃষ্টি।
এখন আমি তোমার কাছে,
তোমার প্রেমে অনন্তকাল ঋণী।






এখানে আপনার মন্তব্য রেখে যান