- Powered by
- WordPress
-
অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য
ফেরা যেভাবে বলেছিলে সেভাবে ফেরোনি কাঁটা চুঁয়ে চুঁয়ে রক্ত,গাছের রক্তশূন্যতায় দুদন্ড শান্তিরমতো কাদামাখা মাটির ওপর কঠিন – মেয়ে বলে, বাবা ওরা শ্বাস নেয় আমরাও শ্বাস নিতামঅক্ষরে, পাতায়, আরেকটু সাহসী হলেহয়তো জীর্ণ কিছু হোটেল বিছানায় ধূসর অ্যানাটমি শুধু, স্মৃতিভার? নেই কিছু, বল্কলে সন্ততিমোহইস্কুল, বাবা, সাবধানে যাস,বান্ধবী, হলে হোক, দীর্ঘ, আরও দীর্ঘ, বিচারের পরে ঘর বাঁধ, প্রাচীরও,…
-
নিলয় রফিক
অচেনা শরীর ফুলের সৌরভের শুভ ভালোবাসার গানমেঘের আয়না জুড়ে বিশুদ্ধ বাগানসমতলে বুক ছিঁড়ে অরণ্যে পাহাড়েআঁকাবাঁকা শিরাগুলো কে যেন ডাকছে শীতের উষ্ণতা পথে ক্ষুধার্ত দুপুরডিমপাহাড়ে শান্তির অচেনা শরীরমৃদু নৃত্য মনোঘরে কথার কৌশলেমায়াবী ডেরায় পেলে সংঙ্গনদী জলেপাহাড়িকবি হাজির,শিল্পের মুগ্ধতাযেতেই হবে নন্দনে তমাতুঙ্গী-চূড়াজড়িয়ে ধরেছে বুক চোখের চুম্বনঅরণ্যে হারিয়ে যায় শব্দের জিকিরসূর্যের মুখ আড়ালে ধ্যানভঙ্গ মননীলগিরি জপমালা সন্ধ্যায় মিলনভ্রমণপিপাসু…
-
শঙ্কর বসু
সোনাঝুরি তামাম বল্লভপুর জুড়ে শুধু সোনাঝুরি-স্মৃতিনিবিড় টানটান চোখে মায়াময় গরবিনী হাসি —টেনে নিয়েছিল, বানভাসি —তোমাতে জড়িয়ে আছে আমার কৈশোরকথা — আমার যৌবনলতা —খেলাচ্ছ্বলে, প্রণয়ে প্রণামেদ্বিধা-লজ্জা-ঈর্ষালীন বিষধর কামে …এবার স্বীকার করো, আমায় শিকার করো, মাখোনারকেল মালায় রাখো, তেল-নুন জড়ানো কাঁচাআমেতাড়িয়ে তাড়িয়ে চাখো — চোষ্য-লেহ্য বাকি রেখো নাকোডাবের শাঁসের মতো তরল মাংসল খিদে নামেগলা বেয়ে, মন বেয়ে,…
-
মৃন্ময় চক্রবর্তী
বিস্মৃত নেউল হাইপেশিয়ার পর ছড়িয়ে রয়েছে খুনির পাথরইতস্তত, কৃপাণের গায়ে জমেছে বল্মীকের পাণ্ডুলিপি।কী লিখছে উই ইতিহাসে, জ্ঞান, নাকি ধৃতরাষ্ট্র বড়ো!যদিও অজানা দুপুরে বেড়াটির গায়ে ফুটেছে কলমিবিস্মৃত নেউল মোরাম পেরিয়ে মিশে গেছে চকিত সবুজে।তবু হাইপেশিয়া আমাদের মনে শান্তির মতো জেগে ওঠেমানিকপুকুরে ফোটা চাঁদমালা ফুল তবু আলোচনা করে,আসছে সন্ধ্যায় তারা পুনরায় আকাশ সাজাবে কিনা!
-
পিয়াল রায়
কাঁটা কাঁটা থেকে খুব যত্নেফুলগুলো বেছে বেছে ফেলিএত টাটকা, এত তাজা দাঁত ফুলেরকিছুতেই যেন সন্ত্রাস ছড়াতে না পারেআমার নীল হৃদয়টাতে, সতর্ক থাকিআমার বিবেক কাঁটার যন্ত্রণায় বেঁচে থাকেসৃজনশীল থাকে… ব্যবসা তুলে আনে ঘরেধূপ, দীপ, নৈবেদ্যে তার প্রজাপতি ওড়েসমস্ত পাপ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠেজানু পেতে দিইজবুথবু জ্যোৎস্নার ভিতর মহা কলরোল, মহা আড়ম্বরসোনার জলে ভেজা কাঁটার…
-
কামরুন নাহার
বাঙালি একটি বিপ্লব চক্রাকারে ফেনায়িত হয়েও সাপের মতো ফনা তুলে রইলো;একটি বিপ্লব বমি উদগীরণ করতে গিয়েওঢোক গিলে ফেললো;একটি বিপ্লব ধূমায়িত হয়ে উঠে আবারও ধীরেধীরে নিভে যাচ্ছে;এভাবেই বিপ্লব চুপ হয়ে যায় কিন্তু জিভে তার বিষ রয়ে যায়;এভাবেই বিপ্লব নীরব থেকে শত শত বিপ্লবকে জাগ্রত করে যায়;এভাবেই বিপ্লব দানা বাঁধে নীরবে। অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আমরা স্বাধীন…
-
শিকড় সাহিত্য আড্ডা
শিকড় রজত জয়ন্তী উপলক্ষে আমাদের নানা আয়োজনের অংশ হিসেবে আগামি শনিবার, ১লা ফেব্রুয়ারি একটি বিশেষ অনলাইন সাহিত্য আড্ডা আয়োজন করা হয়েছে। সময়সূচি: আমাদের এই সাহিত্য আড্ডায় আপনাদের সবার উপস্থিতি অত্যন্ত কাম্য। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের অনুরোধ করা হচ্ছে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা এখানে কমেন্টবক্সে ম্যাসেজ করুন। সম্পূর্ণ প্রোগ্রামের বিস্তারিত শীঘ্রই জানানো…
-
শেখ আব্দুল বাকী
কুড়িটা বছর অস্থির হয়ে আছি যান্ত্রিক ময়ূরপঙ্খিজোয়ারের আগমনে সাপনালা-জল কেটে কেটেকতোদূর গিয়েছিলাম যুবতী বনেমাঝির কণ্ঠে সুন্দরী পাতার মর্মর ধ্বনিকম্পন জাগিয়েছিল, ভাটার টানেমনে আছে গোলপাতা, ঘন সবুজের আড়ালেলুকিয়ে ছিলো ভয় ডোরাকাটা দাগ নিয়েঅচেনা বৃক্ষ, এখনো কি হেলে আছোজলের উপর ব্যাঘ্রপদ-চিহ্নে আহা সুন্দর বনকুড়িটা বছর অস্থির হয়ে আছিআবার যাব বলে সেই কবে থেকে ঝোলা গোছাচ্ছিসে গোছানো আর…
-
ফারুক আহমেদ রনি
নির্বাসিত হিজরতের পদচিহ্ন তুমি কি ভুলে গেছো আমাকে, মিথিলাআমার বক্ষ বিদীর্ণ দীর্ঘ সময়ের উপকুলঅযুত রজনীর সাতারকাটা পূর্ণিমাঅথবাবর্ষার ঘ্রাণ নিয়ে ভেজাপথে বিছানো কদমফুল?তুমি কি ভুলে গেছো, বাড়ির পথেফিরে ফিরে দেখা অপরাহ্ণের বিগলিত প্রহর?আজ বেলা শেষের বিদগ্ধ স্মৃতিচারণতন্দ্রাঘোর বিষণ্ণ সময়,আজ খুব মনে পড়ছে;উদভ্রান্ত বাড়ির আঙিনা,চঞ্চল, বিচলিত এবং উদাসীন অপেক্ষারঙিন খামে গোলাপ পাপড়ি মোড়ানোচিঠি নিয়ে আসবে বাহক।শুনেছি সেই…
-
এম মোসাইদ খান
পাখি বৃত্তান্ত শূন্য করোটির ভিতর তাকিয়ে দেখিজল হাওয়ার লাবণ্য মেখেতালুতে বসে টুকটুক ফল খেয়ে যায়এক সহজপাখি ।দেখি কুয়াসা মোড়া দিনরাত ,মৃৎপাত্র ধীরে ধীরে শুষে নেয় ভিক্ষার শরীর । আকাশ দেখতে গিয়ে পাখি দেখি,দেখি নীলপাণ্ডুলিপি ঠোঁটেপালকের নীচে তার উড়ালিয়া দাগ,তরল তৃষ্ণা, দহনের স্বাদ । দক্ষিণে ফেলে নিচু দেশ, জনপদ, ছোট ছোট গ্রামপাখি উড়ছে উড়ছে ..মন্ত্রমুগ্ধে এতই…
-
শামীম আজাদ
চক্র সংখ্যার একটা সততা আছেনিজ চরিত্র ও চক্র পূর্ণ করারআছে তাগিদ ও আহবানএভাবে ঘুঘু এসেবার বার খেয়ে যেতে পারে নামানুষের ঘ্রাণ ও পরান।পূর্ণ হবে চক্রফলপ্রসূ হবে প্রার্থনা আমারএর ব্যত্যয় হবে না কিছুতেইআমি না থাকলেও একদিনআমাদের বসুমতী তারনৈতিক নীড়ে ফিরে আসবেই।ইতোমধ্যে হয়তোবা গত হয়ে যাবেআরো এক ‘পঞ্চাশ বছর’,হবে আরো কিছু নয়-ছয়মহাকালের তুলনায়সে শুধু সংখ্যা মাত্রতার চেয়ে…
-
রওশন হাসান
কোথাও কেউ জেগে আছে প্রতিমুহূর্তে কোথাও না কোথাও কোনোনা কোনোশঙ্কা তৈরি হচ্ছেসন্ধ্যা জড় হয়ে নামছে রাত্রি সকাল সন্নিহিত দিনেএভাবেই সুখ,ক্রন্দন, শোক, আহাজারি,ইনসোমনিয়ার ক্রমাগত আবর্তনএই অপতিত ধ্বনি প্রতিধ্বনিগুলোসংজ্ঞাহীন দখল করে আছে চেতন-অবচেতনেজেগে আছে চাঁদ, প্রতিহত জল,আহত পাখি অরণ্যের ক্রোড়েআঁধারের পাঁজরে অন্ধ বৃক্ষবোধি,সমাগত মেঘ, উদ্বিগ্ন চোখ, বৃত্ত ক্যামোফ্লেজগৃহহীন, অনাহারী যকৃৎ, জঠরশিশু,বিদগ্ধ আত্মা জেগে আছেজেগে আছে যুদ্ধ, রক্ত,…
-
শিহাব শাহরিয়ার
পাখিদের জন্মদিন নেই বাতাসেরা আজ শপথ নিয়ে বলল:‘পোড়া ছাইভষ্ম আর ওড়াবো নাযেহেতেু মানুষের নাকে ঢুকে গেছে রক্তে…’ মাসুদ বলল: ‘আমার রক্ত ঝরিও না—সন্তান কাঁদছে’শামীম বলল: ‘আমি ক্যাম্পসের কীট হয়ে থাকবো…’তোফাজ্জল বলল: ‘আমাকে ভাত খেতে দাও, ক্ষুধার্ত আছি…’ তবুও তারা ঝরে গেল মগের মুল্লুকেনির্মমতার রক্তের ভাষা ওরা বুঝে গিয়ে ঝরে গেল কিসের এই রক্ত?কেন ধূলিপথ ভরে…
-
সাদিয়া নাজিব
গঙ্গাঋদ্ধি আমার কবিতা যেদিন নিষিদ্ধ হবে সেদিন বুঝবে,পৃথিবীতে আবার মানুষের আগমন ঘটেছে। কবিতার প্রতিটি গনগনে অক্ষর, প্রকম্পিত করে যা কিছু অবিনশ্বর। আমার কবিতা যেদিন নিষিদ্ধ হয়ে যাবে সেদিন জানবে, বীরের বীর্য প্রোথিত হচ্ছে মৃত্তিকায়। ঐ শোনো কান পেতে,আবার জেগে উঠছে গঙ্গাঋদ্ধি। নিষিদ্ধ কবিতা, সেই পবিত্র আগামীর জন্য। ঈশান থেকে নৈঋতেপাললিক ভূমি কর্ষণে, মেঘের গর্জনে লিপিবদ্ধ…
-
কাবেরী মূখার্জী
কালো নারী অন্ধকার গর্ভে জন্মনেয়া, কৃষ্ণাঙ্গ নারী,রাত্রির অনন্ত কুহেলিকার রচয়িতা যেনতার দেহের প্রতিটি ভাঁজ শিল্পায়িত অপরূপ মুগ্ধতায়, অনাহুত স্পর্শে সে জেগে ওঠে আলোকদীপ্তে,প্রজ্বলিত অগ্নিশ্রাবে। নিঃশব্দ কবরস্থানের শীতার্ত পাতাহীন রাতেতার পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হয় শেয়ালের চোরা চোখে।ধোঁয়াটে হয়ে যায় ভাসমান অন্ধকার দৃষ্টি বিদ্ধ করে ত্বকের নিচের দুর্বলচিত্তহাড়গোড় ভেঙে যায় তার স্পর্শে। তুষারের শুভ্রতা তার গভীর কালো…
-
জাসমিনা খাতুন
আর্য পুরুষ তিমির তলে ঘুমিয়ে থাকা স্বপ্ন-শ্বাসেঘুমন্ত এক বারুদ ছিল,সেই বারুদে রুপোর-কাঠি ছুঁয়ে দিলে তুমি।বিস্ফোরণে রুক্ষ পাহাড় ভরিয়ে দিলেসবুজ বনে, ফুল-পাখিদের প্রেমে গানে।শহীদের কবর থেকে প্রেম জমেছে,মুঠো মুঠো স্বপ্ন বাঁধি অনাদি সম্বলে নির্ঘুম আমি।আর্য পুরুষ চিরন্তন বিপ্লবে লুট করেছদুচোখের তারা থেকে মান্দাস বৃষ্টি।এখন আমি তোমার কাছে,তোমার প্রেমে অনন্তকাল ঋণী।
-
শামীম আহমদ
শবযাত্রা দাউদাউ হেঁটে আসছে ক্ষুধাদাউদাউ এগিয়ে আসছে মিছিলক্ষুধা মিছিল খেয়ে ঢেকুর তুলছে মহাতরঙ্গময় তৃপ্তি জ্বলন্ত একটি কড়াইয়ের মধ্যেই যেনো বসবাসজ্বলে পুড়ে খাক্ হয়ে যাচ্ছি বুকজ্বালা যেনো-ছড়িয়ে পড়েছে শরীরময় ! বলা যাবেনাবলতে নিষেধ ! প্রতিক্রিয়াশীল উদ্ভ্রান্ত মতবাদ ! ব্যক্তিকে গোষ্ঠির সাথেগোষ্ঠিকে দলের সাথেতালগোল পাঁকিয়ে ব্যক্তি-স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ মৃত মাটি ফুলেফেপে ওঠে পদভারেরক্তাক্ত পায়ের ছাপ সমস্ত মানচিত্র…
-
ফারহানা খানম
রূপান্তরে বেঁচে থাকা শীতের কুয়াশায় হাঁসেরা যখন নেমেছিল, নুড়িদের লেগেছিল খুব। ক্ষত নিয়ে ওরা নেমে পড়েছিল জলে শামুক-ঝিনুক এর সাথে। মাছেরা সখি হয় সখ্যতা বাড়ে। এমনই আরো অনেককিছু। এসব গল্প ঘুরপাক খায় জলের ঘূর্ণিতে তখন প্রত্ন রহস্যের জট খুঁজে ফেরে শৌখিন কিছু জলচর জীব! যদিও মাছ বা হাঁস কেউ কারো প্রতিবেশী নয়। ওদের বাসস্থানও এক…
-
মোহাম্মদ ইকবাল
ভাঙা আয়নায় ছায়া জীবন কেটেছে ধোঁয়ার অস্পষ্ট রেখায়,ছায়ার বাঁকে ঝরে পড়েছে পরিচয়ের ফসিল।ভুলের ভেতর ডুবে শেকড় খুঁজেছি,শূন্য মাটির নিঃসঙ্গতায়। ত্বকের নিচে বেজেছে জাতের নির্জন প্রতিধ্বনি,ধর্মের কাঁটাগাছ গেঁথে দিয়েছে স্মৃতির রক্তজবা,ঠোঁটের কোণে হারিয়েছে ভাষার উষ্ণতা। আর হিসেব কষা নয় ভুল গণিতের পাতায় পাতায় ,একবার কেবল নিজেদের নিয়েই ভাবি,ভালোবাসায় শোধ করি জন্মান্তরের ঋণ,জীবনের তীর ধরে নদী হয়ে…
-
খাতুনে জান্নাত
অরুন্ধতী নাই হয়ে আছিনীরালোকে দিব্যরথওজন বর্জিত মহাশূন্যতায়একতারা দোতারারামন্দাচ্ছন্ন রাতে ঝাঁপতালনৈঃশব্দের বিলে হাবুডুবুঅস্ফুট আশা-ধ্বনিধ্বনিগুলো কুড়িয়ে কুড়িয়ে বাঁচিস্মৃতিগুলো জুড়ে জুড়ে বাঁচিকেন বাঁচি?হৈচৈ কারাগারেপলিমাখা মনের স্পর্শেপ্রার্থনায় শুদ্ধ হতে হতেহয়ে যাই অমৃত দ্রাক্ষাগ্লাসে গ্লাসে নৈবেদ্য সৃজনবাতাসের শাড়ি জড়াইপিঞ্জিরা ভর্তি অরণ্য রোদন… বেনামি দিনের কিছু ছদ্মনামক্রেডিট কার্ডের খেলাপি ঋণের মতো উচ্চ সুদহারেভেতরে গলিত হাড়-মাংসরক্ত, মজ্জা, মন্দিরা, সরোবরবেদনা সম্ভারসহ প্লাবিত জলোচ্ছ্বাসে-আধঘুমো…
-
আতিকা হাসান
ছায়া শরীর একাকিত্বের সমুদ্রে সেই যে ডুবেছিআর উঠতে পারিনিকেটে গেছে সহস্রকাল। চলতি পথের শূন্যস্থান পূর্ণ হয়েছিলবিকল্প শব্দেশব্দের প্রাচুর্যতায় অতি অল্পেরক্তাক্ত হৃৎপিণ্ড “উপেক্ষা, অবহেলা ও কষ্ট”ーতিন যমজএকত্রে হাঁটে প্রতিবেলায়চুরচুর হাড়ের ব্যথায় নুয়ে পড়েউচ্চতার মাপসহস্রকালের ঋজু শরীর খাটো হতে হতেছায়া হয়ে যায়..
-
রুণ কুমার মহাপাত্র
অপেক্ষায় অজস্র শিশুর হাত স্নায়ুতে যন্ত্রণা টের পাই যতই থাকুকশেকড়ের টান…শূন্যে মিলেমিশে হবে সব একাকার…ইতিহাসের পাতা উড়ছে যেমনতেমনই উড়বে…হ্যাংলা হাওয়া যেমন বইছেতেমনই বইবে…সুশীলরা ফাঁদে পড়ে চিরটা কাল…তবুও পৃথিবীটা যদি টলে যায় কখনও ,জেগে আছি আমি… জেগে আছ তুমি…সময় হলে দমকা বাতাস কড়ানাড়বে জেনো… ।সিংহের কেশর ছিঁড়ে আনবোই আমরা…তরঙ্গ যদি নিজের ডাক নিজে শোনে ,থাবার আঁচড়…
-
শিকড়ের ২৫ বছর উপলক্ষে বছরব্যাপী কার্যক্রমের খসড়া
শিকড় শিকড় বাংলা সাহিত্য এবং সংস্কৃতির জগতে একটি সুপ্রতিষ্ঠিত নাম। এটি শুধু একটি সাহিত্য পত্রিকা নয়, বরং একে কেন্দ্র করে গড়ে উঠেছে সৃজনশীলতার একটি বৈশ্বিক নেটওয়ার্ক। ২৭ বছরের পথচলায় শিকড় সৃজনশীলতা এবং তার নান্দনিকতাকে সবার কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিকড় বাংলা সাহিত্যের প্রতি নিষ্ঠা এবং সৃজনশীল অবদানের জন্য পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন…
-
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
সাড়ে সাত কোটি জননী যেমন স্বর্গ-স্বর্গ শান্তি। আনলিমিটেডবিজয়| বৃষ্টি| ঘ্রাণ| অগ্নি| অর্জন| অক্সিজেন আমাদের আরেকটি মা আছে, মায়ের মতোডাকি| প্রাণে রাখি| পরাণ পাখি| অন্তরে থাকেনিষিদ্ধা| দুঃখিনী|সাড়ে সাত কোটি জলপানিতে ভাসমান জলকচুরিজ্বলন্ত| সাহস| চিৎকার| পরিচয়| গৌরববাঙালির অস্তিত্ব| আত্মা| আনন্দ| অহংকারশেকড়|সাড়ে সাত কোটি| পতাকা জয়বাংলা, জয়বাংলা, জয়বাংলাসাড়ে সাত কোটিজ য় বাং লা জ য় বাং লা জ…
-
মোঃ আব্দুর রশীদ
পরম আরাধ্য তুমি আল-আহাদআবার আস-সামদতোমাকে দেখি প্রকৃতির মাঝেসূর্যের নরম, কমল , উত্তপ্ত রোদে ,দেখি শিউলি, মল্লিকাশাপলা, পদ্ম, রক্তজবায়দেখি মেপেলের রঙ্গিন পাতায়চেরি ফুলের বাহারি রংয়ে ।পাহাড় ,নদী, ভূমণ্ডল ও নভোমণ্ডলেদৃষ্টি আমার নত হয়ে আসে !সেজদায় লুটে পরি ,তোমার মহিমায়।ঝর্ণা, হিমালয়, সুন্দরবনেসৃষ্টির মাঝে তোমাকে দেখি,এই পৃথিবীর চোখে দেখা অসম্ভব!তাই মনের চোখে দেখি,তুমি পরম আরাধ্য!যে খোঁজে তোমাকে সে…
-
জুয়েল রায়হান
রৌদ্র ও ছায়া থামো রৌদ্র; শুধু একটুখানিথেমে যাও,আমি বলছি তোমাকেথামতেই হবেএক চিলতে তোমাকেদাঁড়াতেই হবে,তারপর তুমি চলে যেও। একটুখানি থাম রৌদ্র;শুধু একটুখানিতোমার সাথে আমার অনেকগল্প আছেঅনেক গোপন ব্যথা লুকানোআছে বুকেআছে অনেক কাহিনী –তুমি কি শুনবে না আমারকথা রৌদ্র?বাতাসটা আমাকে ছেড়েচলে গ্যাছে;পেঁজা তুলোর মত রাশিরাশি মেঘ-তারাও বুঝি ঘুমে-খয়েরি পিঁপড়ের মতথোকা থোকা মৌমাছিঅনবরত উড়ছে;সাগরের ধ্বনি সেওথেমে গেছে;পৃথিবীটা ঘুরছে,আর…
-
সুরাইয়া চৌধুরী
নাড়িসূত্র ঘ্রাণ আজীবন জল ছুঁয়ে বেঁচে থাকাযদিবা পাথর প্রণালী দুই কুলগহীনে অন্তর্লীন জলজ প্রথা।দৈন্যতায় অনভ্যস্ত প্রাচ্য জীবনহাওয়ার ঠোকর তাই প্রকট বহুলসময়ের পথ যায় বহুগমনে।ক্রমাগত সংক্ষিপ্ত জলের বিলাসচরাচরে আলো আর আঁধারেরদ্বিচারি আলাপ হয় গুণিতক গুণেদ্বিখণ্ডিত সত্তার জটিল সমীকরণেফেরানোর পথ যেন অপস্রিয়মাণ।জলপাই রোদ দেয় দুদিনের তাবিজ কবচএসময় জলের অবহেলা বড়ই অসহনীয়আশেপাশে জলাভূমি নালাডোবা দেখিনা তবুজলজ জলের মত…
-
ফাহিম ফিরোজ
নতুন ধারায় আরও একটি কবিতা ভেতরের মোগল সময়েরকবরের সারি– চিকন গলার কলস — দুতারা।খাপছাড়া। মিয়াভাই শোনো,তালাবন্ধ দরোজা। চাবিটা কোথায়?পোলায় জানে।মানে সে শরীয়তবাদীমারফতাদী বুঝেনা এই সববৈভব তাহার বহু। গাড়ি হাইকা চলাচল।সচল আখেরি পথেঝলমল।নির্মল হাসির দর্গাপতিকে আমরা ‘নানা ‘কইতাম।বলতাম, হাটুঁকালে সিন্নি হবে কবে?নীরবে কইতো নাতি, এ কার্তিকে।এদিকে মশায়,কার্তিক যায়,অঘ্রাণ…প্রাণ নেই রে, এখন দর্গার ভেতর!অভ্যন্তর অন্ধকার, ইঁদুরের মাটি…কাটাকাটি।…
-
মুকুল ম্রিয়মাণ
উফ্ গাছটার খুব শীত পাচ্ছে উফ্ গাছটার খুব শীত পাচ্ছে- তাকেলৌহ কম্বল জড়িয়ে দাও।লৌহ কম্বল জড়িয়ে দাও বেলীফুলও অনন্তনাগের আয়ুর কেশরে-এ ক্ষনশ্বর জীবন ও মৃত্যুর জটে ওরাও সুদীর্ঘজীবী হোক;বেরাজি প্রেম ও হাতলহীন রাতের কালোমায়ায়জুতো খুলে খুলে নগ্ন হচ্ছে মহাকাল-পাখিদের বিশ্বাসের নগর ছেয়ে যাচ্ছে নির্লজ্জ পালকে;বুকথুবরে পড়ছে- রক্তচুম্বক চোখ- তাকে আগুন বস্ত্র পরিয়ে দাও।এরপর আসবে বেরহম…
-
বিপ্লব সাহা
বনলতা- আধুনিক রূপকথা তোমাকে খুব কাছে থেকে দেখতে ইচ্ছে করে,যেভাবে জীবনানন্দ দেখেছিলেন বনলতাকে।তোমার চুলের গভীরে হারিয়ে যেতে চায় আমার আঙুল,তোমার চোখের তারায় বাঁধতে চাইকিছু অনন্ত অপেক্ষার মেঘ।জানি, তুমি কোনো আসমুদ্রহিমাচল নও,তবু তোমার হাসির মধ্যে এক টুকরো নীল আকাশ লুকিয়ে থাকে।তোমার ঠোঁটের কোণে জমা থাকে এক পৃথিবী ভোরের শিশির,যে ভোরের আলোয় চোখে পড়েজীবনের নির্জন প্রেম।তুমি বনলতার…
