বিশ্বসন্ত্রাসী

নয় তেল। নয় গ্যাস সোনা হীরার খনি
সহজ মানুষ সবচেয়ে দামী
সে মানুষকে গুলি করে, বোমা মেরে
বসতিবসন্ত উজাড় করে
হতে চাও ধরণীতে কোন ধনে আরও ধনী?

আদিগন্ত শত্রুতার আগুনে পুড়ে
প্রাসাদ গড়ে, মহাশ্মশানের সীমানা জুড়ে
কি লাভ? রক্ত সমুদ্রে ডুবে
বিরল কোহিনূর, ময়ূর সিংহাসন কেড়ে

চারদিকে ছেয়ে গণতন্ত্রের বিজ্ঞাপনে
দখলের দাঙ্গা লাগিয়ে গোপনে গোপনে
লাখে লাখে
খুন করে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে
মঞ্চে গাও স্বাধীনতার গান, অগ্নিস্পর্শী
মূলত তুমি এক নাম্বার ইতর, বিশ্বসন্ত্রাসী।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending