আমার মানুষ নাই
প্রতিদিন বাসায় ফিরেই শুন্য
ঘরের দিকে চোখ পড়ে
জিরো পাওয়ারের আলোয়
মুখোমুখি হতে হয় নিশ্বাস হীন
স্মৃতির সাথে।
অদৃশ্য আড়ালে নিভৃতে শোক
উধাও হয়ে যায়
সংসারী হয়ে যায় সকলে
আমারা কেবল মানুষ হারাই
হারানোর পর মর্ম বুঝি
নয়ন আমার মানুষ খুঁজে
বন্ধ ঘরের মাদুরে শুয়ে আকাশ
খুঁজি
সারা বাড়িতে মানুষ আছে
পিতৃ মাতৃ স্নেহের পান্ডুলিপি
আছে
শুধু আমার মানুষ নাই।
নাচে অবিরত-
চরবিনাশী নদী আবার
দাঁড়ায় নিয়ে ক্ষত।
ঝড়ের মেঘে চিত্ত ভরে
নৃত্য করে কাল-
দ্রোহের পুরাণ সত্তা জুড়ে
কাল হল উত্তাল।






এখানে আপনার মন্তব্য রেখে যান