চন্দ্রকুসুমতন্দ্রা
আঁজলায় তোলা সমুদ্র গাঁয়ের নোনাসুর মাখা
মাছেদের নরম গন্ধঘাঁটা পাখার ঝাপোট ওড়ে
হাওয়াবি মাতাল মনের সুধাময় নির্বেদ—
নেংটাচাঁদের কঙ্কালজোনাকে হাঁটে কারুদ্রৌপদী
শৈবালি ঠোঁট প্রেমচিত্রে লহুস্নাত অক্ষরে
শৌর্যদীপন জৌলুস ছুঁয়ে রাঙ্গা তর্জনী হাঁকে—
স্বপ্নলোকের পাখিরা গঙ্গার ধাতবস্রোতে ধুয়ে যায়
পিঠালিবনের গুঢ়ছায়া— অনিকেতগ্রীবা ধড় অবসানে
ক্ষতযাত্রায় নগ্নপায়ের তপ্তসমরত— তবুও কেনো
ফাগুনের লালনুনে পোড়েনা ভিন যবানের তালু
বেণীত নক্ষত্রসারি প্রেমিকার কাতর ঘেনোলাজ
কাঙ্ক্ষার থিরথির তরল পেশিদার নন্দন স্পন্দনে
তপ্তকান্নার গোপন সাঁতারে নিমসঙ্গম মুখ ফেরালে
শামুকের গুঞ্জন কোরাসে ঝাঁপায় চন্দ্রকুসুমতন্দ্রা






এখানে আপনার মন্তব্য রেখে যান