নববর্ষ

রাত বারোটা এক মিনিট
এ বছর বছরের প্রথম দিন
সবকিছু সম্পূর্ণ প্রস্তুত
সময়ের সময় গণনা শুরু
কোনো কিছুতে কোনো ছাড় নয়
ছাড়া হবে না আর কোনো কিছু
আঙ্গুল থেকে ছেড়ে যাওয়া তীর
নাছোড় বন্ধুর ইচ্ছার ভিড়
বাতিলের তালিকা প্রথমে বাতিল
সব কিছুর জানালা খোলা
সুর-শব্দ-বর্ণ-গন্ধ-স্পর্শ
অসংখ্য অনুভব আনন্দ
সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত
প্রতিদিন প্রত্যেক দিন
শক্ত হাতে এক রুটিন
সময় স্রোতে ইচ্ছের সাঁতার


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending