বোশেখের বাণীবন্দনা
এসেছে বোশেক নতুনের জাগরণ, প্রাণপণ ছুটছে জীবনের পরম্পরার পায়রাগুলো আনালে-বানালে, আয় ; আমরাও যাই স্বপ্নের ইথারে ভেসে মনের লুকোনো গান প্রকাশিত হই আশ্চর্য হ'য়ে সকলের চোখে সকালের সময়, কী বিষ্ময়! কী দারুণ তুই সাজুগুজু আজ নেই লাজ এতোটুকু, আজ নববর্ষে মনহর্ষে দুজনেই আয় মেতে উঠি খুশির গানে, করি ভিন্দাস নাচনের খেল, বাজুক বাঁশি, ঢোল আর ঢাক, দুয়ারে দুয়ারে সকল দাওয়ায় চেয়ে-দেখ আজ এসেছে উজ্জল বৈশাখ...।






এখানে আপনার মন্তব্য রেখে যান