জগৎ দেখা

কষ্টের সাথে ওঠা বসা কষ্টের সাথে দেখা
কষ্টের সাথে যাপন করে কষ্ট কে নিয়ে খেলা।
কষ্ট যখন ঘিরে ধরে অমর স্মৃতি কথা।
 কষ্ট যখন সবটা জানে সবটা চেনে সেই তখন আপন হয়
তাকে নিয়েই রাত্রি দিয়ে ভোর হয়।
নিত্য সহবাস  দিয়ে প্রশান্তি প্রকট হয়।
 ঘর সাজিয়ে আরতি করি যখন কেউ থাকেনা চারপাশেতে
তখন কষ্ট এসে সঙ্গী হয়। 
 সব চেয়ে যদি পেয়ে যাই জীবন তখন খুব সহজ।
 না পাওয়াতেই জটিল ধাঁধা জীবন বোনা বাউল গাঁথা।
 বোষ্টুমির ভিক্ষা মাগা কষ্ট তুমি যেয়ো না  সরে,
তোমায় যখন আপন করি তোমার মধ্যে জগত দেখা।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending