প্রসঙ্গক্রমে

প্রসঙ্গক্রমে ভুল করে বসি।
বীজের ভেতরে বুনি সন্দেহের শাঁস,
বপনের ইচ্ছা নিয়ে চোখ বুজে থাকে বীজতলা।
তবুও সেই অনির্দিষ্ট পথ,
মধ্যরাত ইষদুষ্ণ ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকে
খসখসে ঘুমহীন চাঁদ বুকের কাছে
দু’হাঁটু গুটিয়ে বসে থাকে,
বুক উজিয়ে উঠে আসে শিথানহীন ভোর।
অবিশদ আলো দ্রুতহাতে
হাওয়া ভাঁজ করে, মাটিতে কোপায়
বীজ ফেটে প্রাণ নিয়ে ব্যথাবোধে
ভোররাত হাঁটু গুজে কাঁদে।

ভুলের মাশুল দিই হাওয়ায় হাওয়ায়।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending