অস্তিত্বের শিকড়
সাঈদা আজিজ চৌধুরী
চেতনার কণ্ঠলগ্ল সময় জন্ম আমার
আমার ভাষার মাস,আমার অস্তিত্ব শিকড় একাত্তর
ফিনিক্স পাখি আমি জন্ম পুনর্বার ভস্মের ভেতর।
লড়াকু হৃদস্পন্দন ধ্বনিত মুক্তির আদিম ব্যাকরণ
অবদমিত আকাঙ্ক্ষার গর্ভপাত চেতনার কম্পন।
আমার রক্তকান্না মিশে আছে ঘড়ির কাঁটার ভাঁজে
পূর্বপুরুষের রক্তের ফোঁটা মাটির কোষে প্রতিটি খাঁজে।
মেঘাচ্ছন্ন তমসাবিদ্যুৎ বিশাল বাজপাখি কয়টি
মেঘ ছেনে পাখা পুড়ে পূর্ণিমা আসে উপাসনা খাঁটি।
আগুনের পালক রক্তপলাশ অজস্র শিমুল ফুল
অন্ধকার কুয়াশা ছিঁড়ে অনন্ত ফাল্গুনী কোকিল
রক্তিম রৌদ্রদীপ্ত উচ্চারণ চেতনার কোলাহল।
স্বাধীনতার সঙ্গীত বর্ণমালার ভ্রুণে জন্ম আমার
মাতৃভাষাই আমার ভালোবাসা চেতনা একাত্তর।






এখানে আপনার মন্তব্য রেখে যান