২১শে ফেব্রুয়ারী
বিশ্বরূপ সিংহ রায়
এ দেশ সে দেশ অনেক দেখা হোলো,
আমার মায়ের মুখের বর্নমালাই
আমার ভাষা হোলো।
অনেক রক্ত পাহাড় প্রমান লাশ,
গোলা বারুদ অনেক যুদ্ধ হোলো,
পড়শী ভাষার করানো যায়নি চাষ।
আমার শতেক ভায়ের রক্তে
রাজপথ ডুবে গেলো,
তবুও আমার মায়ের মুখের মিষ্টি বাংলা
আমার ভাষা হোলো।
হালে পানি পাওয়া হোলো না
পড়শী বর্ণ মালার, ধোপে টিকলোনা
শয়তানি জাড়ি জুড়ি,
আমার ভাষাকে মুকুট পড়ালো ২১শে ফেব্রুয়ারী






এখানে আপনার মন্তব্য রেখে যান