মেঘদূত অঙ্কন

ওই শোনো জাদুকর
রাত থেকে বাজছে বিঠোভেন
ঘুমিয়ে পড়েছে অনিদ্রামুখী রাত

তুমি তো জাদু জানো
জাদুবলে তুমি জাগাও বজ্রদগ্ধ কাম
খাতা ভর্তি শিরাতন্তুর ঘুম ভাঙাও
তমোস্বিনী যে মৃত্তিকায় রক্তটিউলিপ ফোটে তার ঘুম ভাঙাও।

তুমি তো জাদুকর
তুমি কি থামাতে পেরেছিলে প্যালিওলিথিক দুঃখ?
ঘোচাতে পেরেছিলে অণু পরিমান কোমর্বিডিটি?
হয়তো পেরেছিলে!

হাড় জিরজিরে প্রজাপতিটিকে ছুটিয়ে মারছে যৌন অতৃপ্তি
তাকে অবলম্বন দাও অথবা দাও মুক্তি
মৃত্যুর পূর্ণ সহযোগিতা নেই!
কড়িকাঠ থেকে ঝুলে আছে বিনীত স্বপ্নের ঠান্ডা লাশ

রাত থেকে বাজছে বিঠোভেন
তাকে মুক্তি দাও
তুমি তো জাদু জানো
তুমি তো জাদুকর।



Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending