মোহাম্মদ ইকবাল
কতদিন দেখা হয়না গোধূলির আকাশ
সূর্যাস্তের রঙ
দিন ও রাত্রির সঙ্গম রেখার গুমোট মৌনতা
নদীর জলে ঝুলে থাকা গাছের ছায়া
অন্ধকারে হুতোম প্যাঁচার নড়ে ওঠা শরীর
ক্যাসিনোর লালনীল বাতি
স্কচের বোতল বরফ কুঁচি
টেবিল ডান্সে যুবতীর নগ্ন উরুর বিদুৎ
তাসের আড্ডা
কবিতার বৈঠকী
এরিনমোর তামাকে সুখ টান
ধুঁয়া ওঠা কাপুচিনো
অকারণ লং ড্রাইব।
শহরটাকে বড্ড অচেনা মনে হয়
শীতের অচেনা পাখি
এই তল্লাটে আর বৃষ্টি হয়না
স্টোনহেঞ্জের পাথরের মত স্থবির বাতাস
সূর্য উঠিনি আর কখনওই তুমিহীন এই শহরের ধুসর আকাশে …





এখানে আপনার মন্তব্য রেখে যান