প্রস্থান
ভেবেছি,
সামনে না এসে দাঁড়ালেও ;
পিছন ফিরলে নিশ্চয়ই কেউ ডেকে বলবে, আবার এসো!
এমন কিছু বেশি চাওয়া কী!
খুব দুষ্প্রাপ্য কিছু!
সামান্য একটা শব্দ, ‘ আবার এসো ‘…
একটা পিছু ডাক!
তবু দ্যাখো, একটা জীবন ফুরিয়ে এলো প্রায়…
কেউ ডেকে উঠবে;
দুলে উঠবে বাতাস,
এইটুকুই তো চেয়েছিলাম!
যাচ্ছি বটে, চলেই যাচ্ছি!
তবু চাইছি, কেউ তো বলুক –
‘চললে…’






এখানে আপনার মন্তব্য রেখে যান