প্রাণের ভিতর মৃত চোখ
বুনো শুয়োরের থাবা বিস্তৃত
গিলে খেয়েছে মঙ্গলকে ঢোলের শব্দ স্তব্ধ-
মুখোশও খসে পড়ে রহস্যঘোর ঝিম ধরে থাকে
ভরা দুপুর-রূপসী বিকেল
সন্ধ্যারাত পর্যন্ত মস্ত ঘ্যেৎ ঘ্যেৎ বুলি
মুক্ত সেতারের লজ্জা করে-
জ্যোস্না রাতে সে আড়বাঁশি বাজায়
ভ্রম হয় পায়ের চিহ্ন ভুলে যাই সুর হয় বেসুর
বাস্তবিক কোন আকার পায় না
অনেকটা সংগ্রামহীন পায়রা
পায়রার ময়ূরকণ্ঠি গায়ে খেলা করে না রোদের বর্ণালি
রঙের ভাগ হয়ে ফলাফল শূন্য হয়েছে বৈশাখি দৃশ্যাবলিতে
রেখে যাই সময়ের জ্যোস্না অক্ষর!






এখানে আপনার মন্তব্য রেখে যান